৩ মার্চ ২০২৩


মধ্যনগরে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

মধ্যনগর (সংবাদদাতা) সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির উদ্যোগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মধ্যনগর শহীদ মিনার চত্বরে ‘দ্রব্যের মূল্য কমাও, পল্লীরেশন দাও, মানুষ বাঁচাও’ গ্রামীন বরাদ্দ লুটপাট, ধর্মনিরপেক্ষতা, হাওরের ইজারা প্রথা বাতিল এসব স্লোগানকে সামনে রেখে মধ্যনগর উপজেলা ক্ষেত মজুর সমিতির নেতৃবৃন্দ দুর্নীতি, লুটপাট, দুঃশাসন এর বিরুদ্ধে প্রতিবাদ তুলেন।এবং নারী পুরুষের সম্মিলিত পদচারণায় উপজেলার প্রধান সড়কগুলো মিছিলে মধ্যমে প্রদক্ষীন করে।

এসময় নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন সরকার, মধ্যনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয় কৃষ্ণ সরকার কলি, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও নারী পুরুষ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন