২৯ ডিসেম্বর ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, চা শ্রমিকদের এদেশের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার সকালে উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত খান চা বাগান ও হাবিবনগর চা বাগানে পৃথক পৃথক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে ও চা শ্রমিক জনগোষ্ঠী পরিষদের সাধারণ সম্পাদক সুজিদ বাড়াইয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, চা শ্রমিকেরা পূর্বের সরকারের আমলে অবহেলিত ছিলো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাদের দৈনিক মজুরী বৃদ্ধি সহ বিভিন্ন উপকারভোগী ভাতার আওতায় আনা হয়েছে। সামনের দিনগুলোতে চা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা সহ জীবনমান উন্নয়নে আরো পদক্ষেপ নেয়া হবে। সে জন্য আগামী ৭ই জানুয়ারি সকল চা শ্রমিক জনগোষ্ঠী একত্রিত হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, খান চা বাগানের ব্যবস্হাপক এস এম কামাল, এডভোকেট বিশু চৌধুরী, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের সদস্য বাদশা মিয়া,সুমন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলি, সোহেল রানা, মন্জুর আহমেদ সহ চা শ্রমিক নেতৃবৃন্দ।
এর আগে সকাল নয় ঘটিকায় উপজেলার লামনিগ্রাম মাদ্রাসা মাঠে নৌকার সমর্থনে এক উঠান বৈঠকে ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উঠান বৈঠককে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম আহমদ চৌধুরী , সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।