১৭ এপ্রিল ২০২৩


লালবাগ থেকে ৮ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পৌণে ৪ লাখ টাকা মূল্যের ফেনসিডিল চালান ও গাড়িসহ দুই মাদক চোরাচালানীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের বালাগঞ্জ থানার হরিশ্যাম গ্রামের মৃত তেরাব আলী পুত্র বর্তমানে এসএমপির শাহপরাণ থানা মীরা পাড়ার মোঃ আব্দুর রহমান (৩২),সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার উত্তর দাউরাই গ্রামের ফারুক রশীদ’র পুত্র বর্তমানে সিলেট নগরের শহিপরাণ থাপনাধীন আরামবাগের মামুনুর রশীদ (৩২)।

সোমবার বেলা দেড়টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন লালবাগ রায়হান রেষ্টুরেন্ট এর সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ তাদের হেফাজত থেকে ৩৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল, যার মূল্য অনুমান ৩ লাখ ৭০ হাজার টাকা এবং মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক (রেজিঃ নং-বগুড়া ট-১১-০৯২৬) এবং একটি মোটরসাইকেল (রেজিঃ সিলেট ল-১১-৬৩১৮) জব্দ করে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) সুদীপ দাস ।

শেয়ার করুন