১৮ এপ্রিল ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে আউশ প্রণোদনা কর্মসূচি/ খরিপ-১ এর আওতায় গোয়াইনঘাটে বিনামূল্যে সার,বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৯৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ইউরিয়া ২০ কেজি, এমওপি ১০ কেজি,টিএসপি- ১০ কেজি,উফশী নেরিকা বীজধান- ৫ কেজি এবং জনপ্রতি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫শ’ টাকা করে প্রদান করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গোয়াইনঘাট প্রেসক্লাব চত্বরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এ সরকার দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর বিদেশে খাদ্য দ্রব্য রপ্তানী করে থাকে। কৃষি বান্ধব সরকার হিসাবে দেশের সাধারণ কৃষকদের উৎসাহিত করতে ইতিপূর্বে বিনামূল্যে বিভিন্ন রাসায়নিক সার, বীজ এবং নগদ অর্থ বিতরণ করে আসছে।
সরকারের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা কৃষির অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান।
এ সময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,ইউপি চেয়ারম্যান লৎফুর রহমান লেবু, আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক,সুভাস চন্দ্র পাল ছানা, লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ’র আহ্বায়ক ফারুক আহমদ প্রমূখ।
(আজকের সিলেট/১৮ এপ্রিল/ডি/কেআর/ঘ.)