২৮ ডিসেম্বর ২০২৩


লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বুধবার পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ জানিয়েছেন, লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরেই সেটি বিস্ফোরিত হয়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা অন্তত ৪০ জন মারা গেছেন। তিনি বলেন, কয়েক ডজন লোক গুরুতর দগ্ধ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে।

শেয়ার করুন