মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ফোরামের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেট এর সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম জিএম (অবঃ) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জিএম(অব:)মাহমুদুল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি জিএম (অবঃ) সনদীপ কুমার রায় ও সহ সভাপতি ডিজিএম (অব:)শাহাদাত হোসেন সরকার ।
ফোরামের সদস্য সিনিয়র অফিসার (অব:) শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন কৃপেশ রঞ্জন দাশ পিও, রণজিৎ কুমার দে পিও,পরমেশ চন্দ্র সিংহ পিও, আব্দুস শহীদ পিও, যীশু পদ পাল এসও, আতাউর রহমান এসও, আব্দুস সাত্তার এস ও, মানিক লাল দাস এসও, মোশাররফ হোসেন এস ও, সম্পা চৌধুরী এস ও, গিয়াস উদ্দিন আহমেদ এস ও, তইমুল হক এস ও, মবিন আহমদ এস ও, সমীরন পাল চৌধুরী এস ও, আব্দুল হামিদ খান এস ও, রাধিকা রঞ্জন পাল এস ও, অলক কুমার দাস এস ও, সুভাষ চন্দ্র দাস এস ও, ফাহিম আহমদ চৌধুরী এসও মরহুমের ছেলে মুফিজুর রহমান মাহাদ, সিবিএ সেক্রেটারী মীর ইয়াকুত আলী দুলাল, সাবেক ব্যাংক স্টাফ হাবিবুর রহমান প্রমুখ।
শোক সভায় মোনাজাত পরিচালনা করেন এসপিও (অব:)কাজী মঞ্জুর আহমদ।