২০ সেপ্টেম্বর ২০২৩


আম্বরখানায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার মধ্যরাতে এসএমপি এয়ারপোর্ট থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

জানা যায়, এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি (ঢাকা মেট্রো-খ-১৫৮৯৩৬) প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ মদসহ দুই জনকে আটক করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করাসহ তাদের কাছ থেকে প্রায় ৫৯১টি মদের বোতল উদ্ধার করা হয়।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন