২৮ ডিসেম্বর ২০২৩


সিলেট ৫ : জমে উঠেছে প্রচার-প্রচারণা

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। উক্ত নির্বাচনে সিলেট ৫ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী ড.আহমদ আল কবির, আঞ্জুমানে আল ইসলাহ সমর্থীত মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টি সমর্থিত শাব্বির আহমদ উল্লেখযোগ্য। এই চারজন প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাপক প্রচারণায় জমে উঠেছে সিলেট ৫ আসনের নির্বাচন। প্রতিটি রাস্তাঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। বাড়ি বাড়ি গিয়ে সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দিনভর জকিগঞ্জ কানাইঘাটের অলিতে গলিতে নেতাকর্মীদের ব্যাপক আনাগোনায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ বলেন, ” সারা জিবন দেশের জন্য কাজ করে আসছি।এবার যদি নির্বাচিত হতে পারি রাস্তাঘাট সহ শিক্ষার উন্নয়ন ঘটাবো”।

স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযুদ্ধা ড. আহমদ আল কবির বলেন,” আমি নির্বাচিত হলে ১ লক্ষ যুবক যুবতীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব।বর্তমানে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুলোতে প্রায় ৩/৪ হাজার লোক কাজ করে”।

আনজুমানে আল ইসলাহ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুসাম উদ্দিন চৌঃ বলেন, ” আমি ইসলামি শিক্ষাকে গুরুত্ব দেবও এবং শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে মান উন্নয়ন ঘটাবো। ইসলামের স্বার্থে কাজ করার জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি”।

এদিকে সাধারণ মানুষ জানান, মাসুক উদ্দিন আহমদ,মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী এবং ড.আহমদ আল কবির, তিন জন প্রার্থীর সকলেই যোগ্যতা সম্পন্ন।এবারের নির্বাচন হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

শেয়ার করুন