২৭ ডিসেম্বর ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ ১আসনে তিনবারের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন, অনানুষ্ঠানিক ভাবে মধ্যনগর সুমেশ্বরী নদীতে উদ্ধাখলী ব্রীজ দিয়ে স্বাভাবিক চলাচলের সুযোগ করে দিয়েছেন।
২৫ডিসেম্বর বিকেলে মধ্যনগর উপজেলা সদরে অসংখ্য জনতার সাথে পায়ে হেটে ২৩০মিটার সেতু পার হয়ে মধ্যনগরে আসেন।তিনি বলেন মানবিক দিকবিবেচনায় রাত বিরাতে যেন পথচারী সহ সকলেই অবাদে চলাফেরা করতে পারে সেজন্যই এটি অনানুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।ঢালাইয়ের কাজ সম্মন্ন ও এপ্রোজের কাজ চলমান।
তবে আগামী জানুয়ারী মাসেই মধ্যনগর সুমেশ্বরীর উদ্বখালী ব্রীজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষে নির্বাচনী মাঠে আছি,ছিলাম এবং থাকবো।এসময় আগামী ৭জানুয়ারী রবিবার কেটলি প্রতীকে ভোট চান মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হাওর গবেষক সজল কান্তি সরকার,পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন,মধ্যনগর উপজেলা আওয়ামীলীগ নেতা অমরেশ রায় চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহম্মেদ সহ অসংখ্য নেতৃবৃদ্ধ।