২৬ ডিসেম্বর ২০২৩


হবিগঞ্জে নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কামাইছড়া চা বাগানে এক মহিলার আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, নাশকতামূলক কোনো কিছু এখনও আমরা পাইনি। তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন