২৪ ডিসেম্বর ২০২৩


দৈনিক জনবাণী পত্রিকায় নিয়োগ পেলেন ইমন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক শেখ ইমন আহমেদ। তিনি মাধবপুর প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছে।

ইমন আহমেদ স্থানীয় দৈনিক হবিগঞ্জের জননী মাধবপুর উপজেলা প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের সরকার অনুমোদিত প্রথম অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এর মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন রক্তদান ও সামাজিক কাজে জড়িত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগীতা কামনা করেছেন শেখ ইমন আহমেদ।

শেয়ার করুন