২২ আগস্ট ২০২৩


জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানা পুলিশ অফিসার নিজাম উদ্দিন।

এতে বক্তব্য রাখেন ক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ চৌধুরী, সংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিতু আহমেদ সহ অন্যানোরা।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন। এবং ইতিহাসের আরোও একটি জগন্যতম ঘটনায় ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ এর সসমনে শেখ হাসিনার জনসভায় রক্তাক্ত বিভীষিকাময় গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

শেয়ার করুন