২৩ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চাঁদনীঘাটের হাফিজুল নামক একজনের পান-সিগারেটের দোকানের পিছনের নির্মাণাধীন দুতলা ভবনের সামনের ফাঁকা জায়গা থেকে এই ৮ জনকে আটক করা হয়। তারা সেখানে প্রতিদিন জুয়ার আসর বসাতো বলে পুলিশ জানায়।
আটকরা হলেন- মো. শামীম আহমদ (৪০), মো. এনাম উদ্দিন (৩৩), মো. শফিকুর রহমান (২০), মাহবুব আলম পাপন (৩২), রুবেল আহমদ (২৫), পান্না আহমদ (২৬), মো. রিপন (৩০) ও শফিকুল ইসলাম শামীম (২৭)।
অভিযানের নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুন। সঙ্গে ছিলেন সহকারী পুলিশ কমিশনার তপন সরকার ও পরিদর্শক মো. নবীর হোসেন।
পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয় এবং আদালতে প্রেরণ করা হয়।