১৭ মার্চ ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে হালকা জ্বর আর গলাব্যাথা দেখা দিলে তিনি গত ১৩ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজেটিভ চলে আসে।
তিনি মঙ্গলবার রিপোর্ট পজেটিভ আসার পর থেকেই বিশ্বনাথে সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। বৃহষ্পতিবার প্রশাসনের সিদ্ধান্তনোযায়ি ইউএনওর পরিবারের বাকি লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা বিষয়টি নিশ্চিৎ করে জানান, এপর্যন্ত ইউএনও বর্ণালী পাল’সহ মোট আক্রান্ত হয়েছেন ২২২জন, সুস্থ্য হয়েছেন ২১০জন, মারা গেছেন ৭জন এবং বর্তমানে নতুন করে হোম আইসোলেশনে রয়েছেন ৫জন ব্যক্তি।
সুস্থ্যতার জন্য ইউএনও বর্ণালী পাল বিশ্বনাথ উপজেলাবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।