২১ ডিসেম্বর ২০২৩
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মরহুম আবুল হোসেন হেনা ছিলেন বিএনপির নিবেদিতপ্রাণ প্রবীণ নেতা। এই বয়সেও তিনি বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করেছেন। বিগত সময়ে ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনকালে তিনি একটি সুন্দর ও সফল কাউন্সিল উপহার দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন খাঁটি জিয়ার সৈনিককে হারালাম। আল্লাহ পাক মরহুম আবুল হোসেন হেনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।