১৭ এপ্রিল ২০১৮


বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষক নিহত

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম আমীর আলী (৬০)। তিনি উপজেলার পৈলারকান্দি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আমীর আলী ধান উঠানোর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৈলারকান্দি পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/১৭ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন