১৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
সিলেট-৬: এই আসনে স্বতন্ত্রসহ প্রার্থী হচ্ছেন ৬জন। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন নৌকা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী পেয়েছেন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান পেয়েছেন মিনার এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।
প্রতিক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।