১৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন নৌকা, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান পেয়েছেন উদিয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী পেয়েছেন লাঙল, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব পেয়েছেন সোনালী আশ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির পেয়েছেন ডাব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম।
প্রতিক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।