১৬ এপ্রিল ২০১৮


শ্রীমঙ্গলে পৃথক দূর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীভাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সরুফ মিয়া (৪৫) ও ইসমাইল মিয়া (৩৮)।

সোমবার পৃথক দুই দূর্ঘটনায় এই দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়।

জানা যায়, সকালে উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের শাহজি বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সরুফ মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এদিকে একইদিন দুপুরে ইউনিয়নের নওয়াগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া (৩৮) নামে অপর আকেজনের মৃত্যু হয়। উভয় ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বরুপ মিয়া ও ইসমাইল মিয়াকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ইসমাইল মিয়ার মৃত্যু হয় এবং স্বরুপ মিয়ার অবস্থার অবনতি দেখতে পেয়ে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহমিদ হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

(আজকের সিলেট/১৬ এপ্রিল/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন