২৮ মার্চ ২০২৩


সিলেট জেলা স্টেডিয়াম’র প্রেসবক্সের নিচে আগুন : আতঙ্ক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের নিচের একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩টায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড় ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান- জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে আগুন লেগে যায়। এসময় খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস’র একটি টিম দ্রুত অক্ষুস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

মঙ্গলবার পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিশেলসের দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হয়েছে। দুই দলের ফুটবলাররা বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামে পৌঁছান। মাঠে যখন ফুটলাররা ওয়ার্মআপ করছিলেন তখনি এ অগ্নিকাণ্ড ঘটে। তবে বড় দুর্ঘটনা না ঘটায় যথা সময়েই ম্যাচ হয়।

শেয়ার করুন