১৬ এপ্রিল ২০১৮
ডেস্ক রিপোর্ট : এসএমপির এয়ারপোর্ট খানার খাদিম নগর ইউনিয়নের ফতেগর এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানার দেবাই বহর গ্রামের রইছ আলীর ছেলে জামিল আহম্মদ (২৫) ও েএকই থানার ফতেহগর গ্রামের মো. মকবুল মিয়ার ছেলে মো. সামছুর রহমান পিংকু (২৪)।
রোববার রাতে তাদেরকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ ১২,৩০০ টাকা, ২টি মোবাইল ও ১৭টি সিমকার্ড- উদ্ধার করা হয়েছে। মাদকসহ আটককৃতদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/১৬ এপ্রিল/ডি/এসটি/ঘ.)