১৩ ডিসেম্বর ২০২৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক নাশকতার মামলায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুন নূরের ছেলে আব্দুর রকিব (৪২), বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২) ও মৃত নূর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)। এর মধ্যে আব্দুর রকিব উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং জুনেদ মিয়া ও তাহির মিয়া বাউসা ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ সেখান থেকে চারটি পেট্রোল বোমা জব্দ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।