৫ আগস্ট ২০২৩
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৮৭তম মানবিক প্রোগ্রাম সম্পুর্ন হয়েছে। শনিবার বিকালে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের দফারদার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম সবুজ কে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সবুজের ২টি কিডনি ডেমেজ হয়ে যাওয়ায় চলাচল করতে হিমশিম খাচ্ছে। নিজের শেষ সম্বল দিয়েও চিকিৎসা চালিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হয়ে উটেনি সবুজ। স্বচ্ছতা গ্ৰুপের সদস্য আলী আহমেদ এর প্রস্তাবিত ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মানিক মিয়ার সন্তান মোঃ সাইফুল ইসলাম সবুজের কিডনি চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সবুজের বাবা মানিক মিয়া সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। চৌমুহনী ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে স্বচ্ছতার সদস্য শমসের হাসানের সভাপতিত্বে হামিদুর রহমান সঞ্চয়লনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসকান্দর মির্জা ফারুক,চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ছায়েদুর রহমান, ফরিদুর রহমান, আনিছুল আব্দাল শাহ লিটন,বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল ইসলাম জুয়েল, রায়হান আশরাফ সজিব,সামসুল ইসলাম সানি প্রমুখ।
স্বচ্ছতা গ্রুপের সদস্য উপস্থিত ছিলেন শেখ ইমন আহমেদ, আলা উদ্দিন, সেলিম মিয়া,হান্নান শাহ প্রমূখ।