১২ ডিসেম্বর ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ইসমাইল আলী (৬৬) নামে এক বৃদ্ধ ৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন। ৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেন নি তিনি। এ ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) নিখোঁজ বৃদ্ধের স্ত্রী রিজিয়া খাতুন ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ ইসমাইল আলী উপজেলার তাজপুর ইউনিয়নের কামিনীকান্দি গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানান তার স্ত্রী।
জানা যায়, নিখোঁজ বৃদ্ধ ইসমাইল আলীর উচ্চতা অনুমান ৫ ফিট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, পরনে লুঙ্গি এবং জ্যাকেট ছিল। মুখমন্ডল গোলাকার চোখের বর্ণ কালো। চুল কালো ও মাঝারি আকৃতির। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যা ছয় টার দিকে বাড়ি বের হয়ে আর বাড়িতে ফিরে আসেন নি তিনি। তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়ায় ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের স্ত্রী রিজিয়া খাতুন।
নিখোঁজ স্ত্রী বলেন, আমার স্বামী একজন মানসিক ভারসাম্যহীন,তিনি কানে শুনেন না। সে বুধবার সন্ধ্যায় হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান । পরে আর বাড়িতে ফিরে আসেন নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবর করতে থাকি। তাকে না পেয়ে শনিবার ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।এখন তার কোনো সন্ধান পাওয়া যায় নি। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উল্ল্যেখিত নাম্বারে (+৮৮০১৭২৬২৫৫৭১৮) যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ করছি।