১২ ডিসেম্বর ২০২৩


এসএমপির নতুন কমিশনার জাকির হোসেন খান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান। ইতিমধ্যে নতুন কমিশনার নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান সদ্য বদলি হওয়া সিলেট মহানগরের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফের স্থলাভিষিক্ত হবেন। মো. ইলিয়াছ শরীফকে পিবিআইয়ের ডিআইজি করা হয়েছে।

উল্লেখ্য, এরআগে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন (ইসি)।

শেয়ার করুন