২ নভেম্বর ২০২৩


‘মানুষকে কষ্ট দিতে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ ডেকেছে’

শেয়ার করুন

 

আজকের সিলেট ডেস্ক : বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নির্দেশনা অনুুসারে সিলেটে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ রোডের তেমুখী পয়েন্টে জেলা আ.লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য পেশ করেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সানাউর রহমান সানা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিছুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি এডভোকেট আব্দুল মালেক, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমদ, ৮ নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সারা দেশে অবরোধ আর হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করতে চায়। তারা আজ বাসে আগুন দিচ্ছে, মানুষকে স্বাধীনভাবে চলাফেরায় বাধা দিচ্ছে। কর্তব্যরত নিরীহ পুলিশ সদস্যকে নির্মমভাবে দলবদ্ধভাব হত্যা করেছে। নিরীহ মানুষজনকে পুড়িয়ে মারছে।

সন্ত্রাসী কাণ্ড বিএনপির প্রধান চরিত্র উল্লেখ করে তারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবনে সশস্ত্র হামলা করেছে। তারা যা করছে তা বিশ্বসভ্যতার ইতিহাসে বিরল। বিএনপি-জামায়াত যে জন্মগতভাবেই সন্ত্রাসী দল তা তাদের কার্যক্রমে প্রমাণিত। মানুষের সম্পদ নষ্ট করা আর সন্ত্রাসী কর্মকাণ্ড এটাই বিএনপির চরিত্র। মানুষকে কষ্ট দেয়ার জন্যে বিএনপি-জামায়াত আজ একের পর এক হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশ প্রেমিক জনগণকে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

এএস // আতারা

শেয়ার করুন