১১ জানুয়ারি ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের ছেলে।
বুধবার বিকালে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যানা যায়, বুধবার বিকাল পৌনে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় সিলেটমুখী দ্রুতগতির ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা বাঘের সড়ক এলাকায় সিলেট-তামাবিল মহাসড় অবরোধ করেন। এসময় এ সড়কে আটকা পড়ে পর্যটক ও যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাস ও মালামাল বোঝাই ট্রাক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।