১০ ডিসেম্বর ২০২৩


মৌলভীবাজার থেকে সিলেট মহানগর বিএনপি’র তিন নেতা আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর বিএনপি;র তিন নেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার (৯ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। পরবর্তীতে রবিবার সকালে তাদের সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

এরমধ্যে আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দিন ফল প্রকাশকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসভবনে হামলায় দায়ের করা মামলার অন্যতম আসামী। কল্লোল ও রাসেল বিএনপির চলমান আন্দোলনের নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিমানবন্দর থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন