১৫ এপ্রিল ২০১৮


মাধবপুরে চুরি হওয়া মূর্তিসহ চোর গ্রেফতার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া মিলন মন্দির থেকে চুরি হওয়া কৃষ্ণ মূর্তিসহ জুয়েল (৩০) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার খোরশেদ মিয়ার ছেলে।

মাধবপুর থানার এসআই শামস্-ই- তাব্রীজ জানান, রোববার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার করা হয়েছে।

বেজুড়া মিলন মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় মন্দিরের পুজারি অরুন নাগ বাদি হয়ে গত ৩১ ডিসেম্বর ১৭ ইং একটি মামলা দায়ের করেন।

(আজকের সিলেট/১৫ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন