১৫ এপ্রিল ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার (সরকারী স্বীকৃতিপ্রাপ্ত) ম্যানেজিং কমিটি নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ এপ্রিল নিন্মোক্ত নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়-
১. সুপারের নিকট থেকে মনোনয়ন পত্র গ্রহণ ও দাখিলের শেষ তারিখ ১৬/০৪/২০১৮ ইং হইতে ১৮/০৪/২০১৮ ইং পর্যন্ত।
২. মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯/০৪/২০১৮ইং বিকাল ২.৩০ ঘটিকা ইউআ্ইটিআরসিই বিয়ানীবাজার।
৩. মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখঃ ২২/০৪/২০১৮ইং।
৪. নির্বাচনের তারিখঃ০৬/০৫/২০১৮ইং।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করার জন্য মাদরাসা সুপার মাওলানা ফয়জুল হক (শিমুল) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত যোগাযোগের জন্য মাদরাসা সুপারের +৮৮-০১৭১৩৮১৩১২৪ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।
(আজকের সিলেট/১৫ এপ্রিল/ডি/প্রেবি/এসটি/ঘ.)