১১ জুলাই ২০২৩


বুধবার সিলেটে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বুধবার সংক্ষিপ্ত সফরে সিলেটে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি বুধবার সকাল ১০টা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

পরে সকাল সাড়ে ১১টায় সিলেট সার্কিট হাউসে বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

তিনি বিকাল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিআরআই এবং ইয়াং বাংলা আয়োজিত লেটস টক অনুষ্ঠানে যোগদান করবেন। সংক্ষিপ্ত সফরে শেষে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তিনি।

শেয়ার করুন