১৩ এপ্রিল ২০১৮


উপশহরে গ্রে-অলিভ রেস্টুরেন্টের উদ্বোধনকালে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দৈনিক বিজয়ের কন্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খান বলেছেন, যারা সততার সহিত ব্যবসা পরিচালনা করেন তাদের হাসর হবে শহীদদের সাথে। আল্লাহতায়ালা ব্যবসাকে খুব পছন্দ করেন। আর সততার সহিত ব্যবসা পরিচালনা করলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

শুক্রবার সন্ধ্যায় নগরের উপশহরে গ্রে-অলিভ রেস্টুরেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ২২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফজলে রাব্বী মাসুম।

আগত অতিথিদের স্বাগত জানান রেস্টুরেন্টটির পরিচালক স্নেকা মাহমুদ, সাদি আহমেদ, রুহিন আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক তাওহীদ হোসেন রাখেল, উত্তম দাস, ব্যবসায়ী নাঈম পাশা প্রমূখ।
পরে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান বালাউটি।

(আজকের সিলেট/১৩ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন