৬ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন প্যারাইরচক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে প্যারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেল লাইনে এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায় নি।
মোগলাবাজার থানার ওসি মো. শামুসদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।
ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে স্হানীয়দের ধারণা ।