৬ ডিসেম্বর ২০২৩


চলছে বিএনপির অবরোধ: সিলেট নগরীতে যানচলাচল স্বাভাবিক

অবরোধের মধ্যে সিলেট নগরীতে যানচলাচল স্বাভাবিক। ছবি – সোহেল মিয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত। অবরোধের প্রথম দিনে সিলেট নগরীতে সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক। অন্যান্য দিনের তুলনায় নগরের মানুষজনের উপস্থিতিও বেশি। গণপরিবহনের চলাচলও মোটামুটি স্বাভাবিক।

অবরোধ ঘিরে সকালে সড়কে গণপরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে। সিলেট নগরীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শেয়ার করুন