১১ ফেব্রুয়ারি ২০২৩


পূর্ব শত্রুতার জেরে মধ্যনগরে মরিচ ক্ষেতে তাণ্ডব

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নওয়াগাও গ্রামে পুর্ব শত্রুতার জেরে কৃষকের মরিচ ক্ষেত তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।গ্রামের দক্ষিণদিকে রেকর্ডের জমিতে রোপিত মরিচ ক্ষেত নষ্ট করায় প্রায় ১৫হাজার টাকা লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন কৃষক।

পুর্ব শত্রুতার জেরে একই গ্রামের হরিপুর নওয়াগাও পুর্বপাড়ার লিটন সরকার নামের একব্যাক্তির বিরুদ্ধে এমন অভিযোগন উঠে।নিজের চাষের মরিচ ক্ষেত ধ্বংস ও বাঁশের বেড়া সরিয়ে এবং বিভিন্ন সময় অসদাচরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ তুলেন একই গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে স্বদেশ বিশ্বাস মধু(৩৫)।

স্বদেশ বিশ্বাস মধু তিনি আরো বলেন আমার সাথে পুর্ব শ্রুতার জেরে পুর্বপাড়ার লিটন আমাদের একাধিক ক্ষতি সাধনের কাছে লিপ্ত রয়েছে বলে আমার ধারণা।আমার বাড়ীর পার্শ্ববর্ত্রী বাপদাদার রেকর্ডীয় সম্পত্তিতে মরিচ ক্ষেত করেছি।এনিয়ে তার সাথে গত কার্তিক মাসে গাছের গোড়া থেকে মাটি নিতে বাধা দেই তখন সামন্য কথার কাটাকাটি হয়েছিল।আমার অপরাধ রেকর্ডের জায়গা পুকুর পাড়ের পুর্ব পার্শ্বে ভুমির সাথে হয়তো খাস খতিয়ানের জায়গা থাকতে পারে তবে সরকারের প্রয়োজনে নিয়ে গেলে আমার কোন আপত্তি থাকবে না।

গত ৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে তার দলবল নিয়ে হুমকি দিয়ে বলে কাল সকালে পাওয়া যাইবনে।শুক্রবার ভোর সময় আমার বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি আমার ফলানো মরিচ ক্ষেতের সব চারা উপডে ফেলে ও বাঁশের ভেডা উটিয়ে ছিন্ন রাখে নি।এই ক্ষেত থেকে আমার প্রতি বছরেই ১৫ থেকে ২০হাজার টাকার মতো মরিচ বিক্রি হয়ে হয়।আমার বিরুদ্ধে হাওরে দিনমজুর কৃষক মাঝে আলোচনা করে যে কোন সময় আমাকে দেখে নেবে।

এমতাবস্থায় মিডিয়ার মাধ্যমে অবগত করে রাখলাম, আমার উপর নানান ভাবে হুমকী প্রদর্শন করছে আমার জীবনের নিরাপত্তার জন্য আমি খুব শিগ্রই আইনি সহায়তায় নেব।এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন