৫ ডিসেম্বর ২০২৩


সুনামগঞ্জে সম্পদে সবারচেয়ে এগিয়ে তিনবারের এমপি রতন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : মোয়াজ্জেম হোসেন রতন।সুনামগঞ্জ-১ আসন থেকে টানা তিনবার এমপি পদে জয়লাভ করেছেন তিনি। কিন্তু আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আসনটিতে দলের মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকার। ফলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন আসনের বর্তমান এমপি রতন । এবারে সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন দাখিলকারী ৩২ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রতনের দখলে। গত ১৫ বছরে নগদ টাকাসহ তার সম্পদ বেড়েছে ছয় গুণেরও বেশি।

নির্বাচন করতে জমা দেওয়া হলফনামায় এবার এমপি রতন তার স্থাবর-অস্থাবর সম্পদ দেখিয়েছেন ৭ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৮২১ টাকার। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রতন তার হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদ দেখিয়েছিলেন ১ কোটি ৮৮ লাখ ১০ হাজার ৭৪৭ টাকার।

এবারের হলফনামায় এমপি রতন উল্লেখ করেছেন, কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ১১ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ১ লাখ ৬৮ হাজার ৯৫৬ টাকা, এমপি হিসেবে প্রাপ্ত ভাতা বাবদ আয় ২৫ লাখ ৫৩ হাজার ৪২৭ টাকা, অন্যান্য ১ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৯২৪ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা ২ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৬৬৯ টাকা, স্ত্রীর নামে ৬৪ লাখ ৭৮ হাজার ৮২৬ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১০ লাখ ৮ হাজার ৬৩, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে শেয়ার ৩০ লাখ টাকা, ৮১ লাখ ৭৯ হাজার ৩৭২ টাকার ল্যান্ড ক্রুজার গাড়ি, টয়োটা গাড়ি ১৮ লাখ টাকার, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু নিজ নামে ৪০ তোলা, স্ত্রীর নামে ৬০ ভরি, ইলেকট্রনিক্স সামগ্রী নিজ নামে ১ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর নামে ১ লাখ টাকা ইত্যাদি। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ৪৫ লাখ ৯৮ হাজার ৩৯৩ টাকা মূল্যের কৃষি জমি, স্ত্রী ও তার নামে ৩৫ লাখ ৫১ হাজার ২৫৪ টাকা মূল্যের জমি, নির্ভরশীলদের নামে ১০ লাখ ২৬ হাজার টাকা মূল্যের জমি। এ ছাড়া তার অ্যাপার্টমেন্ট, দালান, আধাপাকা ঘরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন