২৯ এপ্রিল ২০২৩


সিলেটজুড়ে বইছে তীব্র ঝড়ো হাওয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটজুড়ে বইছে তীব্র ঝড়ো হাওয়া। রাত ৮ টা ৪০ থেকে সিলেট নগরের উপর দিয়ে বজ্র ও বৃষ্টিহীন ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ো হওয়া ক্রমশ তীব্র হচ্ছে এবং এর সাথে বজ্রবৃষ্টিও হচ্ছিল।

আবহাওয়া অধিদিপ্তর জানিয়েছে  শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝবৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন