৪ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরির (রহ.) কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী (ফুলতলি)।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নিজ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ জিয়ারত করেন তিনি।
জিয়ারত শেষে তিনি কানাইঘাটের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বলে আল ইসলাহ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, হুছামুদ্দীন চৌধুরী মরহুম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ.-এর সাহেবজাদা। বাবার প্রতিষ্ঠিত দল আঞ্জুমানে আল ইসলাহ-এর পক্ষ থেকে এবার সিলেটের ধর্মপ্রাণ অঞ্চল কানাইঘাট-জকিগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন তিনি।