৬ ফেব্রুয়ারি ২০২১


দ. সুনামগঞ্জে প্রথম ভ্যাকসিন নেবেন ভাইস চেয়ারম্যান

শেয়ার করুন

দ. সুনামগঞ্জ প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতেও টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার। টিকা কার্যক্রম উদ্বোধনের দিনে উপজেলায় প্রথম ব্যক্তি হিসেবে করোনার প্রতিষেধক টিকা নেবেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

প্রথম টিকা নিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন নিজেই। তিনি বলেন, সাধারণ মানুষকে করোনার টিকা নিতে উৎসাহ প্রদানের জন্যই উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে আমি করোনার টিকা নেব।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং করোনাভাইরাস ভ‍্যাকসিন প্রদান বিষয়ক উপজেলা কমিটির সদস্য সচিব ডা. জসিম উদ্দিন শরীফি বলেন, দক্ষিণ সুনামগঞ্জে প্রথম ব্যক্তি হিসেবে ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন টিকা নেবেন।

তিনি আরো বলেন, আপাতত সকল ফ্রন্টলাইনার তথা সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী, সকল সরকারি চাকরিজীবী, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, জনপ্রতিনিধিগণ, ব‍্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং ৫৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকগণ নিবন্ধন করে টিকা নিতে পারবেন। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না।

শেয়ার করুন