১০ সেপ্টেম্বর ২০২২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বিল থেকে দিলরুবা জান্নাত ফাহমিদা (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহমিদা ওই এলাকার আকমল মিয়ার মেয়ে।
শনিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে বাড়ির পিছনে একটি বিলের মধ্যে ফাহমিদাকে মৃত অবস্থায় পায় তার পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে ফাহমিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়ানাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।