৩ ডিসেম্বর ২০২৩


বেশি দেরিতে বিয়ে করেন সিলেটিরা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : দেশে সবচেয়ে দেরিতে বিয়ে করেন সিলেটের ছেলে-মেয়েরা। এ বিভাগের ছেলেদের বিয়ের গড় বয়স ২৭ বছর। আর মেয়েদের বিয়ের গড় বয়স ২১ বছর ৪ মাস। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশজুড়ে এ জনশুমারি অনুষ্ঠিত হয় গত বছরের ১৫ থেকে ২১ জুন। একই বছর ২৭ জুলাই শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। আর গত ২৯ নভেম্বর জাতীয় প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিবিএস। তাতে দেখা যায়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।


সিলেট অঞ্চলের বেশিভাগ মানুষ বিদেশমুখী। তাই বিদেশে প্রতিষ্ঠিত হয়ে দেশে এসে বিয়ে করতে তাদের সময় লাগে বেশি।

মোহাম্মদ ফারুক উদ্দিন, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি

সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে কম বয়সে বিয়ে হয় রাজশাহী বিভাগের মেয়েদের। এ বিভাগের মেয়েদের বিয়ের সর্বনিম্ন গড় বয়স ১৮ বছর ৬ মাস।

জাতীয়ভাবেও দেরিতে বিয়ে করার প্রবণতা বাড়ছে। বর্তমানে জাতীয় পর্যায়ে পুরুষের বিয়ের গড় বয়স ২৫ বছর ৩ মাস; আর মেয়েদের ক্ষেত্রে ১৯ বছর ৩ মাস। যদিও ২০২১ সালের বিবিএসের অন্য এক জরিপে বলা হয়েছিল, পুরুষের বিয়ের গড় বয়স ২৪ বছর ৪ মাস; আর মেয়েদের ক্ষেত্রে তা ১৮ বছর ৭ মাস।

উল্লেখ্য,সরকারিভাবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর।ছেলেদের ২১ বছর।

এএস // আতারা

শেয়ার করুন