১২ এপ্রিল ২০১৮

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস এসোসিয়েশন সাস্ট’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ‘চলো এক হই বন্ধনে তিতাসের কল্যানে’ স্লোগানকে ধারণ করে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮-১৯ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রোমানকে সভাপতি ও বিএমবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল বাসিরকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর কবির।
কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন শোয়েব আহমেদ (সিএসই), যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মমনোনীত হয়েছেন সজল ভূইয়া (রসায়ন) ও হাফিজুল ইসলাম (পদার্থবিদ্যা)। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে কুলসুম মিলি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা পহিল সহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১২এপ্রিল/ঘ.)