২ ডিসেম্বর ২০২৩


শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, সিলেট বিভাগ কর্তৃক নবান্ন উৎসব ও শোভাযাত্রা সম্পন্ন

শেয়ার করুন

শিপন চন্দ জয়: শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, সিলেট বিভাগ কর্তৃক নবান্ন উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ গিরি আশ্রম থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলানন্দ আশ্রমে এসে শোভাযাত্রা শেষ হয়।

শ্রী গোবিন্দ গোসাঁই এর সভাপতিত্বে ও এড রন চন্দ্র দেব এর সঞ্চালনায় নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়ের আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড প্রদীপ কুমার ভট্রাচার্য্য, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক শ্রী তপন মিত্র, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীহরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা শ্রী সজল চৌধুরী ও শ্রী রতণমণি মোহন্ত,সমাজ সেবক ও শিক্ষানুরাগী,ও অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় সমাজ সেবক ও শিক্ষানুরাগী শ্রী রতণমণি মোহন্ত শ্রীশ্রী হরি-গুরুচাঁদের মন্দিরের জায়গায় দেওয়ার আশ্বাস দেন। পরে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মন্দির নির্মানে অর্থ প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন