১ ডিসেম্বর ২০২৩


উদয় সমাজ কল্যান সংস্থার ১৬ তম ওয়াজ মাহফিল সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৬ তম ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বাদ জুমআহ থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট নগরীর খাসদবীরস্থ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৫নং ওয়ার্ডের প্রথম গলীতে মোট ৫ পর্বে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন- হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও খাসদবীর জামে মসজিদের ইমাম ও খতিব।

এতে তাফসির পেশ করেন – বগুড়ার জনপ্রিয় হাফিজ মাওলানা আব্দুল্লাহ বিন আনিছ, হযরত মাওলানা শামছুল ইসলাম হাদী, (ইমাম ও খতিব বায়তুক জান্নাত জামে মসজিদ) হযরত মাওলানা আব্দুল্লাহ আল-মামুন (ইমাম ও খতিব নূরীয়া জামে মসজিদ বাগবাড়ী), হযরত মাওলানা হাফিজুর রহমান (বাহুবলী) সহ আরও অনেক উলামায়ে কেরামগন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সামাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,নিবন্ধিত অনলাইন আজকের সিলেট ডট কমের সম্পাদক ও প্রকাশক সাইফুল তালুকদার, মো: হারুনুর রশিদ,জাতীয় নিবন্ধিত অনলাইন টাইমবাংলা ডট কমের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, সিলেট বাইশটল্লাহ এতিমখানা প্রিন্সিপাল মাওলানা তুফায়েল আহমদ।

উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট ধর্ম সম্পাদক মুসলেহ উদ্দিন,আরফিন রাতুল,মামুনুর রশিদ রাজিব,হিরো,এনামুল,আহাদ,খালেদ,হা:এহসান,আল মাহবুব,আহমেদ,আদনান,মাশহুদ আহমদ,তাওহীদুল ইসলামজা,কারিয়া আহমদ,হা:মুজাক্কির আহমদ,আল আমিন,জনি প্রমূখ।

শেয়ার করুন