২৫ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। রোববার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হবে।
কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সিলেট মহানগর ও ২৭টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শনিবার রাত ১১টার মধ্যে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।