২ ডিসেম্বর ২০২৩


শেরপুরে ডিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২শত ৫০পিস ইয়াবা ট্যাবলে ও ১২ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে মাদক আটককৃতদের তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ইফতেখার ইসলাম।

আটককৃতরা হলেন, ওসমানী নগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের মৃত আছাব উদ্দিনের পুত্র মো: শামীম মিয়া (৩৫) ও একই এলাকার মৃত সৈয়দ সুলেমান আলীর পুত্র মো: সৈয়দ আব্দুস সামাদ (৪৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শামীম ও সামাদ’কে আটক করেন। এ সময় আটককৃত শামীম মিয়ার ভাড়াকৃত বাসা থেকে তার সহযোগীসহ ২শত ৫০পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই ইফতেখার ইসলাম বলেন, আটককৃত দুই জনই দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। বর্তমানে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন