২০ ডিসেম্বর ২০২২


শায়েস্তাগঞ্জে ক্রটিপূর্ণ ১৫ টি যানবাহনকে জরিমানা

শেয়ার করুন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্রটিপূর্ণ ১৫টি যানবাহনকে ৭ হাজার ৬ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাজরাতুন নাঈম পৌর শহরে বিএডিসি সার গুদাম গেইট এর সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সড়ক দিয়ে চলাচল করলে অটোরিক্সা ( সিএনজি ) ও মোটরসাইকেল সহ ১৫ টি যানবাহন আটকিয়ে যানবাহনের কাগজপত্রে ক্রটি পান । এসব ক্রটি পূর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৭ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করেন । এদিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন ।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নাজরাতুন নাঈম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন , এ অভিযান অব্যাহত থাকবে । এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন