৩০ নভেম্বর ২০২৩


যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার না ফেরার দেশে

শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার না ফেরার দেশে। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং প্রভাবশালী কূটনীতিক হেনরি কিসিঞ্জার বুধবার মারা গেছেন বলে কিসিঞ্জার অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড জানিয়েছে।

কিসিঞ্জার অ্যাসোসিয়েটস জানিয়েছে, সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের অধীনে কাজ করে মার্কিন পররাষ্ট্র নীতিতে ব্যাপক প্রভাব রেখে যাওয়া এই কূটনীতিক কানেকটিকাটে তার বাড়িতে মারা গেছেন।

এএস // আতারা

শেয়ার করুন