২৯ নভেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ট্রাক পোড়ানোর ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে প্রধান আসামি করে বিএনপির ২৬ নেতার নামে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ গাজী বাদী হয়ে এ মামলা করেন।
এছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায়।
এদিকে মামলায় এ পর্যন্ত চারজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আটকৃতরা হলেন, জাবেদ মিয়া, মোস্তফা জামাল, আজিজুল হক ও মজনু মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাশ জানান, সোমবার সকালে অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীরা হবিগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদের সামনে বাইপাস সড়কে একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এই ঘটনায় অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।
এএস // আতারা