১৯ অক্টোবর ২০২২


মধ্যনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরের সীমান্ত অঞ্চলের বাজার গুলোতে ভ্রামান আদালতের অভিযানে প্রায় ২০হাজার নকল ব্রান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করা হয়।এসময় তিনটি মুদির দোকানী এবং এক ব্যাক্তি অনুমোদনহীন এবং অসাবধানতায় সিলিন্ডার গ্যাস,পেট্রোল ব্যাবসা করার দায়ে জরিমানা এবং ৩টি মুদি দোকানী সহ মোট৪ ব্যাবসায়ীকে মোট ৬হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

১৯শে অক্টোবর বুধবার সকালে ভেজাল বিরুধী অভিযান উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ঘিলাগড়া,বাঙ্গালভিটা ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের নতুন বাজারে অভিযান পরিচালনা করেন।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট নাহিদ হাসান খান।অভিযানে সঙ্গী ছিলেন মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসার আরমান হোসেন,উপজেলা অফিস সহকারী মোঃউজ্জল, এস আই সুভাষ সঙ্গীয় পুলিশ বাহীনী।

এসসময় নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ব্যাবসায়ীদের উদ্দেশ্যে হুশিয়ারি জানান এমন অবৈধ ব্যাবসায় ভবিষ্যতে পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন